Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবান শহরে করোনায় টমটম চালকের মৃত্যু

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:ফের বান্দরবানে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। এবার করোনা উপসর্গ নিয়ে জেলা শহরে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. হাসান, সে জেলা শহরের ক্যাছিংঘাটা এলাকার বাসিন্দা। আর এ ঘটনায় নিহতের বাড়িসহ পাশের ৯টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে টমটম চালক হাসানকে তার পরিবার গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্স দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

রাতে মেডিকেল নেয়ার পর চিকিৎসক পরীক্ষা করেই করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোররাতে হাসপাতালে হাসানের মৃত্যু হয়। লাশ সকালে হাসপাতাল থেকে লোহাগাড়া গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, সোমবার সন্ধ্যায় হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় হাসানকে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়। তারপরও সংক্রমণ রোধে ক্যাছিংঘাটা এলাকায় নিহতের বাড়িসহ আশপাশের ৯টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

প্রসঙ্গত,বান্দরবান জেলার ৭টি উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত মোট ৫ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!