Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রাঙ্গামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত

॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ম্যাজিষ্ট্রেটকে দেখে নিজের বাবার নাম ভূলে গেলেন মাস্ক বিহীন এক পথচারী। বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা সদর বড়ইছড়ি বাজারে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাস্ক বিহীন চলাচল করায় এক পথচারীকে ২০০ টাকা জরিমানা করেন, এইসময় মামলার নথিতে লেখার জন্য তাঁর বাবার নাম বলতে বলায় সে জানালো আমি বাবার নাম ভূলে গেছি, এই মূহুর্তে মনে করতে পারছি না।

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এদিন মাস্কবিহীন চলাচলের অপরাধে উপজেলা সদর কাপ্তাই সড়ক এবং বড়ইছড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এইসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪ টি মামলায় ৪০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১ টি মামলায় ৫০০ টাকা সহ সর্বমোট ৯০০ টাকা জরিমানা আদায় করেন এবং পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

এসময় পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের অফিস সুপার সিরাজু ইসলাম অভিযানে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!