Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

শেখ হাসিনা বেঁচে থাকতে পার্বত্য বান্দরবানে মানুষকে না খেয়ে থাকতে হবে না – পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১৪ হাজার ৭শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।

বৃহষ্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা সদরের রেইছাথলী পাড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় তিনি ১৬০ পরিবারের সদস্যের হাতে চাল, তেল, ডালসহ ত্রাণের প্যাকেট তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ক্যাসাপ্রু মারমা, সদর ইউপি চেয়ারম্যান সাবুখয় মারমা উপস্থিত ছিলেন। এই ত্রাণ বিতরণ কার্যক্রম প্রত্যেক উপজেলায় ধারাবাহিক ভাবে চলবে।

ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং বলেন- মহামারী করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ এই ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং ধারাবাহিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন- নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী সবসময় পাহাড়ের মানুষের খোঁজ খবর রাখছেন। শেখ হাসিনা বেঁচে থাকতে পাহাড়ের কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!