Logo
শিরোনাম
আমির ভান্ডার দরবারে ফেয়ারুল মোস্তাফা আমিরী খতমে কুরআন, খতমে বোখারী ও   মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ইসলামাবাদে ইমাদ্রাসাতি মডেল হিফজখানার উদ্বোধন ও দোয়া মাহফিল লামায়-ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ  ঈদগাঁওতে মানব সেবা সোসাইটির ঈদের নতুন কাপড় উপহার পেল শতাধিক মানুষ লামায় খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায় ছাত্রদের পাঞ্জাবি বিতরণ সাধারণ শিক্ষার্থীদের সম্মানে… ঈদগাঁওতে শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক’র পিয়ন জাহাঙ্গীর আলম আটক নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে লামায় ৩ হাজার ৬শ কর্মহীন ও অতি দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি : প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার কর্মহীন ও অতি দরিদ্রের ৩হাজার ৬শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেছে লামা উপজেলা আওয়ামী লীগ। শনিবার (০১মে২১ইং) সকাল ১১টায় ফাইতং ইউনিয়ন পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চেযারম্যনের ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা জামাল। তিনি লামা উপজেলা ফাইতং ইউনিয়ন ৩শত৬০ পরিবারের সদস্যের হাতে চাল, তেল, ডালসহ ত্রাণের প্যাকেট তোলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি, বাথোয়াইচিং মার্মা চেয়ারম্যান গজালিয়া ইউনিয়ন, সভানেত্রী উপজেলা মহিলা আওয়ামী লীগ ও সদস্য, পার্বত্য জেলা পরিষদ ফাতেমা পারুল, সদস্য জেলা পরিষদ শেখ মাহবুবুর রহমান,সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ প্রদীপ কান্তি দাস , আজহার টিওরা দপ্তর সম্পাদক, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর, ইউপি সদস্য শহিদুল্লাহ মিন্টু যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয় সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন- মহামারী করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী ও পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপির বিশেষ এই ত্রাণ দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন- নিজে এবং পরিবারকে বাঁচানোর জন্য প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মন্ত্রী বীর বাহাদুর সবসময় লামা উপজেলার মানুষের খোঁজ খবর রাখছেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের পার্বত্য বীর’ মন্ত্রী বীর বাহাদুর বেঁচে থাকতে বান্দরবানের লামা উপজেলার কোন মানুষকে না খেয়ে থাকতে হবে না।

অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন সকলে বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন,ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানি।

আয়োজন করেন ৭নং ফাইতং ইউনিয়ন পরিষদ বাস্তবায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!