রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবানের রোয়াংছড়িতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অপরাধে মো: ওসমান (৩৪) কে আটক করেছে রোয়াংছড়ি থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৩ মে ২০২১) বিকালে উপজেলার হানসামা পাড়া এলাকার এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার বাসিন্দা মো: আব্দুল হাকিমের ছেলে মো: ওসমান। তিনি বাঘমারা সড়কে বেকারির মালামাল নিয়ে মাহেন্দ্র গাড়ি চালাতেন। আজ গাড়ি চালাতে গিয়ে বাঘমারা সড়কে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে মাহেন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায় ড্রাইভার ওসমান। পরে হানসামা পাড়া এলাকার নির্জন স্থানে পৌঁছলে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে চেষ্টা কালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মো: ওসমানকে ধরে রোয়াংছড়ি থানা সোপর্দ করেন।
ভিকটিমের মা বলেন, আমার মেয়ে একজন বাক প্রতিবন্ধী কিশোরী। বাঘমারা হেডম্যান পাড়া এলাকায় ছাগল চড়াতে গিয়েছিল। একা পেয়ে মাহেন্দ্র ড্রাইভার ওসমান গাড়িতে তুলে নিয়ে যায়। ওই সময় খবর শুনে পাড়াবাসিরা গিয়ে হানসামা পাড়া এলাকার জঙ্গল থেকে ২জনকে উদ্ধার করছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন হানসামা পাড়া এলাকার ধর্ষণের চেষ্টার ঘটনার খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা থানায় নিয়ে আসা হয়েছে। আসামিকে বান্দরবানে কোর্টে পাঠিয়ে দেওয়া হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি