Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪৮ জুয়াড়ি গ্রেফতার   

ডেস্ক নিউজ- রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে ৪৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরাণীগঞ্জে বিভিন্ন এলাকায় জুয়ার আসরে পৃথক একাধিক অভিযান চালিয়ে মোট ৪৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

এসময় ধৃত আসামীদের নিকট থেকে নগদ ৫৪ হাজার ৬০ টাকা, ৪৭ পিস মোবাইল ফোন সেট ও ৯৮৮ পিস জুয়া খেলার তাস জব্দ করা হয়।

এদিকে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মাহফুজুর রহমান বিপিএম আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে রোববার দুপুর দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ খেজুরবাগ মন্দির সংলগ্ন এলাকায় একটি জুয়ার বোডে’ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – মোঃ জাকির হোসেন (৪২), মোঃ জনি (৩২), মোঃ আলমগীর হোসেন (৫০), মোঃ সোহরাব মল্লিক (৫২), নাসির শেখ (৩৬), মোঃ ফয়েজ (৪৩), মোঃ আব্দুল হাদি (৫৫), মোঃ আবুল কালাম (৪৩), মোঃ ফারুক হোসেন হাওলাদার (৪৮), মোঃ শহীদুল (৪৫)।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ২৬০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১০ টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৫৫৫ টাকা উদ্ধার করা হয়।

এনায়েত কবীর সোয়েব আরও জানান, এছাড়া একই দিন রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১০ এর অপর একটি দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৩টি পৃথক অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় মোট ২৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

তিনি জানান, সেখান থেকে গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- বরুন সরকার (৪৫), মোঃ ফালান (২৭), মোঃ তুহিন (২৮), মোঃ সুমন (৩২), চাঁন মিয়া (৩৫), আব্দুর রহিম (২৫), শেখ ইদ্রিস (৪০), মোঃ রফিকুল ইসলাম (৫৮), এম এ কাইয়ুম (৫৮), মোঃ ফরিদ (৪৮), মোঃ আজিজুল হক (৪৯), মোঃ গরিব হোসেন (৫৭), মোঃ হৃদয় উদ্দিন (৩০), মোঃ স্বপন (২৮), মোঃ আরিফ (২৯), মোঃ রনি (২৫), মোঃ সাকিব (২২), মোঃ জামিল (২২), মোঃ রিফাত (২৬), মোঃ আলামিন (২৯), মোঃ দেলোয়ার (৩০), মোঃ জসিম (৩০), মোঃ সজল (২৮) ও মোঃ সোহাগ (২৭)।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ২৩টি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার ৯৮৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, এছাড়া একই দিন রাতের বিভিন্ন সময়ে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানার মোমেনবাগ কুমিল্লা পট্টি ও ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় ৩টি পৃথক অভিযান চালিয়ে মোট ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ মোরশেদ (৩৪), মোঃ সালাউদ্দিন (৩৬), মোঃ নাজমুল হোসেন (৩১), মোঃ মোজাম্মেল হোসেন (৪০), মোঃ শুক্কর আলী (৫০), মোঃ জিলানী (৩০), ইব্রাহীম (৭১), আলেকচান (৫০), মোঃ শেখ রাসেল (৩৪), মোঃ শামীম (৩৫), মোঃ রুহুল আমিন (৩৬), মোঃ লিটন (৩৫), মোঃ শাকিল (৩৫) ও মোঃ মিঠু (৩৫)।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ৩৬৪ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৪টি মোবাইল ফোন ও নগদ ২৬, হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!