Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

গর্জনিয়ার সাবেক চেয়ারম্যানের ভাড়াটিয়ার দোকান থেকে মালামাল লুট, থানায় অভিযোগ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৈয়ব উল্লাহ চৌধুরীর ভাড়াটিয়ার দোকান থেকে তালা ভেঙে লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে গর্জনিয়া বাজারের প্রধান সড়কের পাশের দোকানে এ ঘটনা ঘটে। দোকানের ভাড়াটিয়া খোরশেদ আলম বলেন- তিনি দীর্ঘ পাঁচ বছর অাগে তিনি তৈয়ব উল্লাহ চৌধুরী থেকে চুক্তিভিত্তিক দোকানটি ভাড়া নিয়েছেন। সেই সময় থেকে নিয়মিত দোকান করে আসছিলেন। কিন্তু তৈয়ব উল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকে কচ্ছপিয়ার বিএনপি নেতা ইদ্রিস সিকদার ও তার ছেলে ইমাদ সিকদার দোকানটি বন্ধ রাখতে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। লকডাউনের কারণেও দোকানটি কিছু দিন বন্ধ ছিলো। কিন্তু দোকানে লাখ টাকার মালামাল ছিলো। সেই মালামালগুলো কে বা কারা তালা ভেঙে লুট করে নিয়ে গেছে।

প্রয়াত সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরীর স্ত্রী গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী বলেন- ভাড়াটিয়ার দোকানের মালামাল লুটের বিষয়ে রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অাইনি সহায়তা কামনা করেছেন।

স্থানীয় সূত্র জানায়- ইদ্রিস সিকদার বিএনপি নেতা হলেও এলাকায় ক্ষমতার দম্ভ দেখান। তার ছেলেকে লেলিয়ে দিয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে অবৈধভাবে তৈয়ব উল্লাহ চৌধুরীর দোকানটি দখলে নিতে অপতৎপরতা চালাচ্ছেন। মালামাল লুটের বিষয়টি তারই অংশ বিশেষ বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন- রামু থানায় দোকানের মালামাল লুটের বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!