Logo
শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন  পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন

বাঘাইছড়িতে আইন অমান্য করে ডিমওয়ালা ‘মা মাছ’ শিকার 

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥বাঘাইছড়িতে কাচালং হ্রদে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা ‘মা মাছ’ ধরার মহা উৎসব চলছে।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলার পুরাতন মারিশ্যা, কাচালং থানা ঘাট, বারিবিন্দু ঘাট, করেঙ্গাতুলী,পশ্চিম লাইল্যাঘোনা, উলুছড়ি, ডিপুর খাল এলাকায় মা মাছ শিকার করতে দেখা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা য়ায,উপজেলার মৎস্য কর্পোরেশনের কোন নজরদারি না থাকায় কিছু মানুষ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে নির্ধিধায় বিভিন্ন প্রজাতির ডিম ওয়ালা ‘মা মাছ’ শিকার করে চলেছে। পরে এসব মাছ মোটর সাইকেল যোগে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতে দেখা গেছে। অভিযোগ রয়েছে মৎস্য কর্পোরেশনের কর্মকর্তাদের ম্যানেজ করেই এসব ডিমওয়ালা ‘মা মাছ’ এলাকায় প্রকাশ্যে বিক্রি করছে অসাধু জেলেরা।এ বিষয়ে বাঘাইছড়ি মৎস্য কর্পোরেশনের ইনচার্জ মফিজুর রহমানের মুঠো ফোনে বার বার চেষ্টা চালিয়েও কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষে সরকারি ভাবে কাপ্তাই লেকে ৩ মাস মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় জেলেদের জন্য সরকারী সহায়তা রয়েছে। এরপরেও মাছ শিকার দুঃখ জনক। শীঘ্রই কাচালং নদীতে অভিযান চালিয়ে এদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!