ডেস্ক নিউজ:খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী।
এ ঘটনায় ঘাতক স্বামী দাহ কুমার ত্রিপুরাকে আটক করেছে পুলিশ। তিনি ১নং লোগাং ইউনিয়ন পরিষদেন নীলাধন কার্বারি পাড়ার রেবতি ত্রিপুরার সন্তান।
মৃত রনালী ত্রিপুরা পাঁচ সন্তানের জননী।রনালীর বড় ছেলে শ্যামল ত্রিপুরা জানান, গতকার বৃহস্পতিবার বিকেল থেকে মা-বাবার সাথে পারিবারিক কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। তার জের ধরে শুক্রবার ভোর ৫টার দিকে বাবা এলোপাথাড়ি কোপালে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল হোসেন বলেন, আসামিকে বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি