Logo
শিরোনাম
ঈদগাঁওতে মৌসুমী ফল তরমুজের চড়া দামে হিমশিমে ক্রেতারা ঈদগাঁও থানার উদ্যোগে স্থানীয় জনগনের সঙ্গে  আইন-শৃংখলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা লামায় ৯ ব্যবসায়ীকে জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন লামা সাংবাদিক ইউনিয়ন ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, আতংক স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল লুট…. ঈদগাঁওতে বসতঘরে সশস্ত্র ডাকাত দলের হানা ঈদগাঁওর মার্কেটে গয়না কসমেটিকের চড়া দামেও ঝুঁকছেন ক্রেতারা পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত। পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না লামায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে দরিদ্র মানুষের মাঝে ভ্যান-রিক্সা বিতরন

ডেস্ক নিউজ:বান্দরবানে বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে করোনার কারনে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৩৫ ব্যক্তিকে ১টি করে ভ্যানগাড়ী,ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পার্বত্যমন্ত্রীর বান্দরবান কার্যালয়ে এই ভ্যান,ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ করা হয়।এসময় ১৫জনকে ভ্যান-ঠেলাগাড়ি ও ২০জনকে রিক্সা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মার্মা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,করোনার এই দু:সময়ে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে । অনেকেই অসহায় হয়ে ঘরে বসে জীবনযাপন করছে । তাদের বেকারত্ব দূরীকরণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ৩৫জনকে ভ্যান,ঠেলাগাড়ি ও রিক্সা বিতরণ করা হয়েছে। আগামীতেও এই কর্মসুচী অব্যাহত থাকবে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,যাদের ভাগ্যে উন্নয়নে এই ভ্যান,ঠেলাগাড়ি ও রিক্সা প্রদান করা হয়েছে তারা যদি এই সম্পদকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারে তবে তাদের আরো সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!