কেশবপুর :যশোর প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় এলাকার মানুষের ভলোবাসায় সিক্ত হয়ে গণসংযোগ করেছে কেশবপুর সুফলাকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি।
সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া মনি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মানুষের পাশে থেকে এলাকার কাজ করার জন্য এই গণসংযোগ তার।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , সুফলাকাটি
ইউনিয়ন তার এ প্রচারণায় ব্যাপক সাড়া জেগেছে সাধারণ ভোটারদের মাঝে। সব মিলিয়ে প্রচার প্রচারণায় অন্যান্য প্রাথীর চেয়ে সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি এগিয়ে রয়েছেন বলে মনে করেন উইনিয়নের সাধারণ মানুষ ।
গোলাম কিবরিয়া মনি বলেন, চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে সকলের কাছে দোয়া কামনা করছি। তিনি আরো বলেন, ‘দল তাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি জয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ।
সাধারণ মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে ও পছন্দ করে। তাদের ভালোবাসার প্রতিদান হিসেবে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করে ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করতে চাই।
চেয়ারম্যান নির্বাচিত হলে গ্রামভিত্তিক সকল সমস্যা সমাধান, সমপরিমান উন্নয়ন, ভাতা ও অন্যান্য উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি