Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

চলচিত্র অভিনেতা আলমগীর মৃত্যু খবর গুজব

বিনোদন ডেস্ক

মধ্যরাতে হঠাৎই খবর ছড়াতে থাকে চিত্রনায়ক আলমগীর মারা গেছেন । কোনো সঠিক তথ্য ছাড়াই বেশ কিছু আইডি ও পেজে এ অভিনেতার মৃত্যুর খবর পোস্ট করা হয়, যা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত কিংবদন্তী এ অভিনেতা। বাসাতেই রয়েছেন।

আরো জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন বরেণ্য এ অভিনয়শিল্পী। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷

এদিকে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে স্বাভাবিকভাবেই মানসিকভাবে বেশ আঘাত পেয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷

নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন, নিরাপদ এবং সুস্থ আছেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।

এর আগেও চলতি বছরের এপ্রিলে একবার নায়ক আলমগীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সে সময় করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

নায়ক আলমগীর সর্বশেষ ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছেন।

সুত্রঃ ডেইলি বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!