Logo
শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন  পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন

থানচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত।

থানচি প্রতিনিধিঃ

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযথভাবে বান্দরবানে থানচিতে কমিউনিটি পুলিশিং ডে- ২০২১ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ অক্টোবর) সকালে থানচি থানা হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, তিন্দু (ইউপি) চেয়ারম্যান মংপ্রু অং মারমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, বাজার কমিটির সভাপতি স্বপন কুমার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বকুলী মারমা প্রমূখ। এছাড়াও থানার কর্মকর্তা কর্মাচারীগণ, স্থানীয় সাংবাদিক, আনসার ভিডিপি সদস্য, জনপ্রতিনিধি, জনগণ ও সুশীল সমাজে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা বলেন, পুলিশ জনগনে পাশে থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করতে ঐক্যবন্ধভাবে কাজ করে যাচ্ছে। সমাজ থেকে মাদক,  সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে পুলিশকে সহযোগীতা করে সকলে এগিয়ে আসলে ন্যায় পরায়নতা সাথে নিরলসভাবে কাজ করে সুন্দর পুলিশিং ব্যবস্থা গড়া সম্ভব হবে।

বক্তারা আরো বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনসহ সর্বপ্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে সকলকে আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!