Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

পাহাড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্য থাকার আহব্বান দীপংকর তালুকদার এমপি’র

 রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন কেউ ছড়াতে না পারে উল্লেখ্য করে মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রীস্টানসহ সকল সম্প্রদায়ের সাধারণ জনগণকে ঐক্য থাকার আহব্বান জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনায় প্রত্যেকে যেন তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে উদযাপন করতে পারে ও বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনায় সুন্দর পরিবেশে সৃষ্টির লক্ষে বর্তমান সরকার আন্তরিক।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি মুখ নবজ্যোতি মনোরম বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথেরের মহতি পুন্যানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক-অস্ত্র এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার থেকে মানুষকে দুরে রাখে। আর এসরের পথ দেখিয়েছেন ভদন্ত মিলন মিত্র মহাথের। তিনি প্রয়াত ভদন্ত মিলন মিত্র মহাথেরের মহতি পুন্যানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার সদগতি, মঙ্গল ও অন্তিমে নির্বাণলাভের কামনা করেন।

উপজেলার উগলছড়ি মুখের বটতালার মাঠ প্রাঙ্গনে শ্রদ্ধাবান-শ্রদ্ধাবতি দায়ক-দায়িকা, জ্ঞাতিবর্গ ও সমবেত পুন্যার্থীবৃন্দের আয়োজিত পুন্যানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলার সভাপতি ভদন্ত কল্যাণ মিত্র মহাথেরের সভাপতিত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদস্য প্রিয়নন্দ চাকমা, রাঙ্গামাটি জেলার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ টাস্ট্র্যের টাষ্ট্রি আভিলাষ তঞ্চঙ্গ্যা, শিজক সুখ সার্বনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলভদ্র মহাথের, রাঙ্গামাটি মৈত্রী বিহারের ত্রিপিটক বিশারদ পাঞঞাদীপা মহাথের, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় সাবেক সভাপতি ভদন্ত সুমনালংকার প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিহারে পুজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী সহ শত শত দায়ক দায়িকা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!