রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির বরকল উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০নভেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স(নব নির্মিত)কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা,বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য সবির কুমার চাকমা,বরকল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির আহবায়ক ডাঃ নজরুল ইসলাম এবং সদস্য সচিব সাইফুল ইসলাম মনির।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,বিশেষ বক্তা জেলা যুব লীগের সাধারন সম্পাদক নুর মুহাম্মদ কাজল,সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মহারাজ,সুভলং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমূখ।
এসময় জেলা ও উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি