Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কেশবপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুর যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাহরুল উলুম কামিল মাদ্রাসায় মুহাদ্দিস, ফকিহ, মুফাসসির ও আয়াপদে যোগদান এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা মঙ্গলবার দিনব্যাপী মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের সভাপতিত্বে ও প্রভাষক জিল্যুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, বাগআচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক রেজাউল ইসলাম, ত্রিমোহিনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুর ও বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল খালেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সদ্য যোগদানকারী মুহাদ্দিস মোস্তাফিজুর রহমান, মুফাসসির আব্দুল হাই, ফকিহ আহসানউল্লাহ, আয়া নার্গিস পারভীন প্রমুখ। দোয়া পরিচালনা করেন কোমরপোল আই এস ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!