Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার সভা অনুষ্ঠিত

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও দলিতের কর্মসূচি প্রধান বিকাশ কুমার দাসের সঞ্চালনায় ইসলামিক রিলিফ, সুইডেন এর অর্থায়নে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা নাগরিক সমাজের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিক ও অ্যাডভোকেট মিলন মিত্র।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাংবাদিক উৎপল দে, কপোতাক্ষ মহিলা সমিতির নির্বাহী পরিচালক সুফিয়া পারভীন শিখা, পরিত্রাণ এর প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস, দলিতের মনিটরিং ও অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, সদস্য তাপস কুমার, মীনা দাস, দলিতের মোবিলাইজার উত্তম মন্ডল, নিকোলাস মিস্ত্রী, প্রকল্প অফিসার লক্ষী দাস সাংবাদিক প্রিণ্টমিডিয়া উপস্হিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!