Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

জুটি বাঁধলেন ঢালিউডের অভিনেত্রী মিমি

বিনোদন ডেস্ক

টলিউডের প্রথম সারির নায়িকাদের একজন মিমি চক্রবর্তী। দুই বাংলায় তার সমান জনপ্রিয়তা। এবার এই টলিউড সুন্দরী জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক নিরবের সঙ্গে। তবে কোনো সিনেমা হয়, একটি গানের ভিডিও চিত্রে দেখা যাবে তাদের।

সোমবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে ভিডিওটির টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস। এর আগে এটি ‘গান বাংলা’ টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে গেয়েছিলেন তাপস ও রুমি। আরফিন রুমির গাওয়া এই গানটির শিরোনাম ‌‘তুই আর আমি’। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো হলো—‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।

কাজটি প্রসঙ্গে নিরব বলেন, “মিমি চক্রবর্তীর অভিনয় আমার ভালো লাগে। প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করেছি। গানটিও চমৎকার। সব মিলিয়ে প্রজেক্টটি নিয়ে আমরা সবাই বেশ আশাবাদী।” গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি উন্মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!