রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দেশীয় তৈরি অস্ত্রসহ ইউপিডিএফ দলের লক্ষীধন চাকমা (৩৫) নামে এক চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।
২৭ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্ট থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার ঘাগড়া চেক পোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে একটি ম্াোটর সাইকেলে তল্লাশি চালায় সেনাবাহিনী। এসময় একটি দেশীয় তৈরী অস্ত্রসহ লক্ষীধন চাকমাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিকে কাউখালী থানায় সোর্পদ করা হয়।
আটক লক্ষীধন চাকমা পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেট ডেমোক্রেটিস ফ্রন্ট ইউপিডিএফ এর চাদাঁ কালেক্টর হিসেবে কাজ করে আসছিলেন এবং কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোয়ার পোয়াপাড়া গ্রামের মৃত বরুন বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃত বিরুদ্ধে ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা হয়েছে এবং তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি