আকাশ মারমা মংসিং
বান্দরবান সদর উপজেলায় ক্যামলং পাড়ার এলাকায় অগ্নিকান্ডে চারটি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
২৭ ডিসেম্বর সোমবার রাত সারে ৯ ঘটিকায় সময় সদর উপজেলায় ২নং কুহালং ইউনিয়নাধীন ৯ নং ওয়ার্ডের ক্যমলং পাড়ায় এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোট ক্যাম্পিং চলাকালীন দোকান বন্ধ করে দিয়ে যায় দোকানদারা । পরে নুচমে মারমা মুদি দোকান হতে বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটলে ছুটে আসে এলাকাবাসী। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সেই অগ্নিকান্ডে মং এ সাই মার্মা ঔষধের দোকান, আদু মং মার্মার নুডলস ও নাশতার দোকান ও শংকর দাস মুদি দোকানসহ মোট ৪ টি দোকান পূড়ে ছাই হয়ে যায়। এতে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা। তবে ঘপ্টনাস্থলে কেউ হতাহত হয়নি বলে জানা যায়।
বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন জানান, অগ্নিকান্ড হওয়ার সাথে সাথে এলাকাবাসী খবর পেলে দ্রুত ছুটে যায়। এলাকাবাসী সহযোগীতায় আগুম নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা মতন হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি