Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে মাছ বাজারে দু’পক্ষে সংঘর্ষ,আহত ৮

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে মাছ বাজারে ফেসবুক পোষ্টকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে মাছ বাজারের ব‍্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ ৮ জন গুরুত্বর আহত হয়েছে।

২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান শহর মাছ বাজারে এই ঘটনাটি ঘটে।

সুত্রে জানা যায়, গতকাল সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেইসবুকে বান্দরবাসী গ্রুপে “চিংড়ী মাছে জেল মিশ্রণ “সংক্রান্ত ২ টি পোষ্ট আপলোড করা হয়। এতে মাছ ব‍্যবসায়ী শুক্কুর কে সন্দেহ করা হলে তিনি অস্বীকার করেন ।একপর্যায় কথা কাটাকাটি হলে মাছ ব‍্যবসায়ী দুলাল ও শুক্কুরের মধ‍্যে হাতাহাতি শুরু হলে পরবর্তীতে দুলাল ও শুক্কুরের লোকজন দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষকে থামাতে গিয়ে মাছ ব‍্যবসায়ী সমিতির সেক্রেটারি গুরুত্বর আহত হন। এক পর্যায়ে সদর থানার আইনশৃঙখলা বাহিনী এসে নিয়ন্ত্রনে এসে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেন।

মাছ বাজার ব‍্যবসায়ী সমিতির সেক্রেটারি রফিক জানান,মাছ বাজারে সকালে কয়েকজন ব‍্যবসায়ী হাতাহাতি করতে দেখলে আমি তাদের থামাতে গেলে আমার ঠোট ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। পরে আমি হাসপাতালে চিকিৎসা জন্য চলে আসি।

বান্দরবান সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ‍্যে আফসার ও শুক্কুরের অবস্থা কিছুটা গুরুতর হয়েছে। তবে সকলকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।

বান্দরবান সদর থানা এস আই মিঠুন জানান, ঘটনাটি শোনার সাথে সাথে ফোর্সদের নিয়ে বাজারে গেলে সেইখানে দুইপক্ষে সংঘর্ষে নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়।

তিনি আরো জানান, চিকিৎসার জন‍্য উভয় পক্ষকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে। দুপক্ষের যদি কোন অভিযোগ থাকে তাহলে থানায় এসে অভিযোগ দেওয়ার বলা হয়েছে।

উল্লেখ্য, ফেইজবুকে বান্দরবাসী ফেইজে “চিংড়ী মাছে জেল মিশ্রণ “সংক্রান্ত ২ টি পোষ্ট আপলোড করা পর সামাজিক যোগাযোগ মাধ‍্যম ছড়িয়ে গেলে এতে ক্ষিপ্ত হন মাছ বাজারে ব্যবসায়ীরা। পরে ঘটনাটি কেন্দ্র করে দু’পক্ষে সংঘর্ষ ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!