Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অপসারণে দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী বিরুদ্ধে ট্যুরিষ্ট গাইডদের সদস্য উ অং সিং মারমাকে আইন নিজের হাতে তুলে বেআইননিভাবে মারধরে প্রতিবাদে মানববন্ধন করেছে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড সদস্যরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রোয়াংছড়ি উপজেলা কার্যালয় চত্বরে রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড সমিতি ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনের ইউএনও ফোরকান এলাহীকে অপসারণ এবং পাঁচটি দাবি জানানো হয়।

এসময় ব্যানার ও প্লেকার্ড ফেষ্টুন হাতে নিয়ে স্থানীয় প্রায় শতাধিক ট্যুরিস্ট গাইড ও ভুক্তভোগী পরিবার বৃন্দরা অংশ নেন।

মানববন্ধনের ভুক্তভোগী পর্যটক গাইড উ অং সিং মারমা বলেন, ২৬ শে ডিসেম্বর সকালে ইউএনও মহোদয় ফোন করে আমাকে তাঁর কার্যালয়ে ডেকে ঘটনার বিষয়ে প্রথমে জিজ্ঞেসাবাদ করেন। এক পর্যায়ের দরজা বন্ধ করে ইচ্ছে মত কিল ও ঘুষি মেরে আঘাত করতে থাকেন। এখনও হাতে ব্যাথা আছে।

ভুক্তভোগী পিতা মুই সা চিং বলেন, আজকে সামান্য অপরাদে আমার ছেলেকে ইচ্ছে মত পিটালো ইউএনও মহোদয়। আগামীতে আরেক পরিবারে ছেলে ওপর বেআনইনিভাবে হাত তুলতে পারে। আমরা এ রকম ন্যাক্কারজনক ঘটনা সুষ্ঠু সমাধান ও বিচার চাই।

রোয়াংছড়ি উপজেলা ট্যুরিস্ট গাইড কমিটির সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, ফোরকান এলাহী (অনুপম) স্যার আমি ও উ অং সিং (ভুক্তভোগী গাইড) কে তাঁর অফিসে ডেকে পাঠান। অনেকক্ষণ কথা বলার পর তিনি (ইউএনও) হঠাৎ রেগে যান। তারপর দরজা জানালা বন্ধ করে আমার গাইড ভাইকে মারতে শুরু করেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছি।

এ ব্যাপারে উপজেলার চেয়ারম্যান চহাইমং মারমা জানান, নির্বাচনের কারণে ঘটনার বিষয়টি তিনি অবগত ছিলেন না। তারপরও খোঁজ নিয়ে দুই পক্ষকে বসেই সমাধানে চেষ্টা করার আশ্বাস দেন এই জনপ্রতিনিধি।

এর আগেই রোয়াংছড়ি ট্যুরিষ্ট গাইড অফিস কার্যালয় হতে প্রতিবাদী শো ডাউন করে উপজেলা কার্যালয়ে প্রাঙ্গনে এসে শেষ হয়।

উল্লেখ্য যে, গত ২৫ শে ডিসেম্বর রোয়াংছড়ি পর্যটন স্পট দেবতাকুমের নৌকা যোগে পাড় হাওয়ার সময় সিরিয়াল মেন্টেন নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহী অনুপম গেস্টদের সাথে দেবতাকুমে পরিচালনা কমিটিদের সাথে কথা কাটাকাটি হয়। পরে ইউএনও বিরুদ্ধের তাঁর কার্যালয়ে স্থানীয় এক ট্যুরিস্ট গাইডকে মারধরে অভিযোগ তুলেন ট্যুরিস্ট গাইড কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!