Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

বান্দরবানে বইমেলা উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আকাশ মারমা মংসিং

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি উদ্যেগে বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুরুতেই বান্দরবান জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গনে আকাশে বেলুন ও পায়রা উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । পরে বইষ্টল গুলোতে পরিদর্শন করানো হয়।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার জেরিন আখতার,সিভির সার্জন ডা. অংশৈপ্রু, জেলা জোনের লে: কর্নেল মোহাম্মদ মঈনুল হক,এস ইউপি, পিএসসি, জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপচার্য প্রফেসর ডা. মোহীত উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমানসহ সরকারি বেসকারী কর্মকর্তা ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যমকর্মী সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সবাইকে বই পড়তে হবে , বই এর বিকল্প কিছুই নেই।

এসময় তিনি আরো বলেন, আমাদের নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানাতে বই পড়তে আগ্রহ সৃষ্টি করতে হবে। যেকোন ব্যক্তি একা থাকলেও একটি বই তার সংঙ্গী হিসেবে কাজ করে ,তাই বই পড়া ও বই থেকে প্রাপ্ত জ্ঞান নিজ ও দেশের কাজে লাগানো সকলের দায়িত্ব।

জানা যায়, এবারের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় বিভিন্ন গল্প, উপন্যাস ,সাহিত্যসহ নানা ধরনের বই নিয়ে জেলা ও উপজেলার ৩৮টি স্টল অংশ নিচ্ছে আর আগামী ২রা ডিসেম্বর তিনদিনব্যাপী এই বই মেলার সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!