Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

আলিপুর ব্রিজের হতে অভিনেত্রী শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

ঢাকাই সিনেমার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে কেরাণীগঞ্জের আলিপুর ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার দিবাগত রাতে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি সালাম মিয়া বলেন, ‘মরদেহটি টুকরো টুকরো করে বস্তায় ভরে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খণ্ডিত অংশগুলো ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি রমজানুল হক বলেন, ‘শিমু কলাবাগান এলাকার বাসা থেকে নিখোঁজ হওয়ার পর কলাবাগান থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে, এখনও কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

জানা গেছে, গত রোববার সকাল থেকে শিমু নিখোঁজ ছিলেন। তারপর পরিবারের পক্ষ থেকে নানা স্থানে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাঁকে। পরে কলাবাগান থানায় জিডি করা হয়। একদিন পর সোমবার তাঁর মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে কেরাণীগঞ্জ থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!