Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

ফের করোনা থাবা দিয়েছে বচন পরিবারে

বিনোদন ডেস্ক>>

বচ্চন পরিবারে আবার করোনা থাবা বসিয়েছে। এবার অভিনেত্রী জয়া বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনার প্রথম ঢেউয়ে ছোট্ট আরাধ্যাসহ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এই সময় একমাত্র অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন করোনার কবল থেকে রক্ষা পেয়েছিলেন। তবে এবার আর রক্ষা পেলেন না জয়া বচ্চন।

কিছুদিন আগে অভিনেত্রী শাবানা আজমি করোনা সংক্রমিত হয়েছিলেন। শাবানা তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন। শাবানা আর জয়া করোনায় আক্রান্ত হওয়ায় করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির শুটিংয়ে প্রভাব পড়বে। কারণ এই দুই অভিনেত্রী করণের এই ছবির মূল দুই চরিত্রে আছেন। ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির শুটিং দিল্লিতে হওয়ার কথা ছিল।

কিন্তু শাবানার পর জয়া করোনা সংক্রমিত হওয়ার কারণে করণ এখন শুটিং বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। জানা গেছে, এই ছবির শিডিউল ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা ছিল। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন জয়া বচ্চন।

করণের কমেডি ছবি ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’-তে জয়া বচ্চনকে প্রথমবার মজার চরিত্রে দেখা যাবে। আর এই ছবিতে শাবানাকে প্রথমবার এমন এক চরিত্রে দেখা যাবে, যা আগে তিনি কখনো করেননি।

করণের এই ছবিতে তিনি আলিয়া ভাটের দাদির চরিত্রে অভিনয় করছেন। আলিয়া, জয়া, শাবানা ছাড়া ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির মূল চরিত্রে রণবীর সিং আর ধর্মেন্দ্র আছেন। এই হাসির ছবিটি আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

প্রসঙ্গত, ২০২১-এর শেষ থেকেই ভারতে আবারও জাঁকিয়ে বসেছে করোনা। বেড়ে চলেছে সংক্রমণ। ভারতের বিনোদন দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মধ্যে একের পর এক বলিউড তারকাদের করোনা পজিটিভ হওয়ার খবর মিলছে। যখন আগের বছরের ক্ষতি পুষিয়ে বিনোদন দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া তারকারা, ঠিক তখন একের পর এক তারকা করোনার জেরে গৃহবন্দী।

করোনার তৃতীয় ঢেউয়ে ভারতের বলিউড তথা দক্ষিণি ছবির দুনিয়ার অসংখ্য তারকা আক্রান্ত হয়েছেন। এ তালিকায় আছেন জন আব্রাহাম, ম্রুণাল ঠাকুর, কারিনা কাপুর খান, অমৃতা অরোরা, অর্জুন কাপুর, নোরা ফতেহি, শিল্পা শিরোদকর, প্রিয়দর্শন, মধুর ভান্ডারকর, সোনু নিগম, বিশাল দদলানি, প্রেম চোপড়া, মিথিলা পালকর, আলেয়া এফ, নকুল মেহেতা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, শিখা সিং, একতা কাপুরসহ অনেকে। সেই তালিকায় এবার যোগ হয়েছে জয়া বচ্চনের নাম। ভক্তদের মনে আবারও উদ্বেগ বচ্চন পরিবার নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!