Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

মেঘের রাজ্যে সাজেক ভ্যালি ভ্রমণে দু’দিনের নিষেধাজ্ঞা

রাঙ্গামাটি প্রতিনিধি>>

বাঘাইছড়ি উপজেলার দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র মেঘের রাজ্যে খ্যাত সাজেক ভ্যালি ভ্রমণে দুইদিনের নিষেধাজ্ঞা জারি করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাঘাইছড়িতেও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৬ ও ৭ ফেব্রুয়ারী বাঘাইছড়ি এবং সাজেকে পর্যটকবাহী সকল ধরনের যানবাহন এবং পর্যটন কেন্দ্রের সব রিসোর্ট-কটেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই জানান, ইউপি নির্বাচন উপলক্ষে প্রশাসনের এ নির্দেশনাকে গুরত্ব দিয়ে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সব রিসোর্ট-কটেজের বুকিং বাতিল করা হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আনোয়ার জানান, শনিবার সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যান-চলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।
উল্লেখ্য,আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপে রাঙ্গামাটির তিনটি উপজেলা বাঘাইছড়ি,লংগদু ও জুরাছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!