খাগড়াছড়ি প্রতিনিধি
‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহবায়ক শাহিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি।
বিশেষ অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরক্তি জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা সহকারি পুলিশ সুপার জিনিয়া চাকমা, সহকারি সিভিল সাজের্ন্ট মিল্টন চাকমা জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা দুরনীতি কমিটির সভাপতি সুদর্শন দত্ত প্রমুখ। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি বলেন, মাত্রাভেদে অনেকেই অন্যের সাহায্য ছাড়া জীবন অতিবাহিত করতে পারে না বিধায় সরকারি ও বেসরকারি পর্যায়ে যথাযথ পুনর্বাসন ব্যবস্থা নেওয়া আবশ্যক। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা-প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব।
এ ক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিবারিক ও সামাজিকভাবে সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে রয়েছে এমন শিশু ও ব্যক্তির জন্য সবাই মিলে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সব প্রতিবন্ধী ব্যক্তির মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরো প্রসারিত করবে বলে আমার বিশ্বাস করি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি