Logo
শিরোনাম
গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত বিলাইছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২

কাউখালী দুর্গম ডাবুয়া ও বামাছড়ি এলাকায় জেলা প্রশাসকের পরিদর্শন

পাহাড়ের চোখ ডেস্ক

স্বাধীনতার ৫০ বছর পরে এই প্রথম কোন জেলা প্রশাসক সফর করেছেন কাউখালী উপজেলার দূগম ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া ও বামাছড়ি এলাকা।

শনিবার (৯ এপ্রিল) সকালে এ কাজটি করেছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসককে দেখে এলাকার মানুষ এক প্রকার আনন্দে আত্নহারা। মূলত জেলা প্রশাসক গিয়েছিলেন প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলি পরিদর্শন করা এবং এলাকার অবস্থা জানার জন্য।

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার ঘোষনা দেশে একটি পরিবারও গৃহহীন অবস্থায় থাকবে না। গৃহহীন ছাড়া যেসব পরিবার আছে সকল পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

স্বাধীনতার ৫০ বছর পরে প্রথম জেলা প্রশাসক হিসেবে এই এলাকায় আগমন উপলক্ষে এ এলাকার উন্নয়নের জন্য তিনি কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, দুগম এ ইউনিয়নের অবহেলিত যেসব এলাকা রয়েছে সে গুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নেয়া হবে। বিশেষকরে তিনি জানান, একজন রোগী পরিবহন এবং জনসাধারন চলাচলের জন্য ভালো কোন রাস্তা নেই, নেই বিদ্যুৎ ব্যবস্থা। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি কিছু দরিদ্র জনগনের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন আরা সুলতানা, এসি ল্যান্ড মোহামদ জামসেদুল আলম, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেব জোতি চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। পরে তিনি বামাছড়ি এলাকায় অবস্থিত ফটিকছড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!