Logo
শিরোনাম
জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন মন্ত্রী এ্যাড,দীপেন এঁর নির্দেশে পানছড়িতে  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মানবিক সাহায্য পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের  চালসহ খাদ্য সামগ্রী  বিতরণ  ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।  বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার বান্দরবানে নিখোঁজের পর মা-মেয়ের মরদেহ উদ্ধার ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ বিলাইছড়ি ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে-এর ৩৮ জন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য

খাগড়াছড়িতে তৃতীয় পর্যায়ে ৪’শ ৯৮টি উপকারভোগীর মাঝে জমি ও গৃহ প্রদান

নিজস্ব সংবাদদাতা

খাগড়াছড়িতে ও মুজিবর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ৪’শ ৯৮টি উপকারভোগীর মাঝে ঘরের চাবি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় তৃতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙ্গায় ৫০টি, মানিকছড়ি ৩৫টি ও লক্ষীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।

ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন, উপজাতীয় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারর সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মোঃ আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের সুজন চাকমা, কমলছড়ি ইউনিয়নের সুনীল চাকমাসহ খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!