ডেস্ক নিউজ:পি কে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ উঠেছিলো।
হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি প্রশান্ত কুমার হালদারকে (যিনি পি.কে. হালদার নামে পরিচিত) ভারতে আটক করা হয়েছে।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পি কে হালদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোট ৩৪টি মামলা করেছিলো। এসব মামলায় তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়।
ভারতের অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডিরেকটরেটের কর্মকর্তারা বিবিসি বাংলার কাছে এখবর নিশ্চিত করেছেন। তারা জানান, পি কে হালদারসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া কোলকাতা থেকে একটি কূটনৈতিক সূত্রও আটকের খবর নিশ্চিত করে।
ঢাকার একটি ব্যাংক ও অপর একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ওঠার পর দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন।
সেখানকার গণমাধ্যমে শুক্রবার থেকেই তাকে গ্রেফতারের জন্য সেখানকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযানের খবর দিচ্ছিলো।
কলকাতার গণমাধ্যমের খবর অনুযায়ী মিস্টার হালদারসহ মোট ছয় জনকে আটক করেছে ভারতের সরকারি সংস্থাটি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি