Logo
শিরোনাম
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের উপর  হামলা, থানায় এজাহার দায়ের মাদক ও সন্রাস মুক্ত মডেল ইউনিয়ন  গড়ে তুলার অঙ্গিকার :আসন্ন ইউপি নির্বাচন কচুয়াই ইউনিয়ন সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল আক্কাস নাইক্ষ্যংছিতে  ৩৪ বিজিবির  উদ্যোগে  চিকিৎসা সেবা, অনুদান ও উপহার সামগ্রী  বিতরণ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ লামায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ চমেক ছাত্র আব্দুল ওয়াদুদ সায়েম ঈদগাঁও মধ্যম মাইজ পাড়া সমাজ ঐক্য কমিটি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

কেশবপুরে ৪১ তম বিসিএস ক্যাডারের সুপারিশ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

কেশবপুর যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম বিসিএস পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ৫জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডুের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শওকত আরা আমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদিক সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান,যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড আবু বকর সিদ্দিক

প্রেসক্লাবের সাবেক সাধারণসম্পাদক মোতাহার হোসাইন প্রমুখ।উক্ত হলরুমে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাইদ,কেশবপুর উপজেলা প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি আরশাদুল ইসলাম, , কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাংবাদিক দিলিপ মোদক,সাংবাদিক আজিজুর রহমান, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল,সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দরা ও শিক্ষার্থীরা। ৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃ গনিত), বিল্লাল হোসেন বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃপদার্থ বিজ্ঞান), শরীফুজ্জামান বিসিএস সাধারণ শিক্ষা (প্রভাষকঃইংরেজী), সুকাস্ত কুন্ডু বিসিএস প্রশাসন,জিনাত সুলতানা বিসিএস প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!