Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রাজশাহীতে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলে সংঘর্ষে মা- মেয়েসহ নিহত ৩

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃরজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও মাটিবাহী একটি ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

একটি মোটরসাইকেলে ছিলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার আক্তার হোসেন (৩৫), তার স্ত্রী বিথি (৩৩) ও কন্যা মরিয়ম জান্নাত (৪)। আরেক মোটরসাইকেলে ছিলেন নওগাঁর মান্দা থানার আব্দুল মান্নান (৪৮)।

দুর্ঘটনায় আব্দুল মান্নান ও শিশু মরিয়ম জান্নাত ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আক্তার হোসেন ও তার স্ত্রী বিথিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিথিকে মৃত ঘোষণা করেন। তার স্বামী আক্তার হোসেনকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন মারা গেছেন। ট্রাক্টর চালক পালিয়ে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, হাসপাতালে অ দুইজনকে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরমধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। অন্য এক পুরুষের চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!