আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কংক্রিট মিক্সার ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আম্বিয়া বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১৯মে) সকাল পৌনে ৭টার সময় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লা মুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, প্রাইভেটকারটি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিল। অপরদিকে কংক্রিট মিক্সার ট্রাকটি তেতৈতলা এলাকায় একটি কোম্পানি থেকে বের হয়ে উল্টো পথে কুমিল্লার দিকে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লা মুখী সড়ক অতিক্রম করার সময় কংক্রিট মিক্সার ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে প্রাইভেটকারটি ধুমরে মুচড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভবেরচর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪ জনকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতদের লাশ পুলিশ হেফাজতে আছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিহত আম্বিয়া বেগম (৬০) কুমিল্লা জেলার বাসিন্দা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি