Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী

লিখন রাজ,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী মালবাহী ট্রাকের (ঢাকা-মেট্টো-ট-১১-৬৯২৪) ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান আরিফ(৩৫) নামে এক মোটরসাইকেল (ঢাকা মেট্টো-হ-৬৮-৮৮১৭) আরোহী। বৃহস্পতিবার(১৯মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। নিহত আরিফ(৩৫)শেরপুর জেলার সদর উপজেলার তাতালপুর এলাকার লোকমান হোসেনের ছেলে। কাঁচপুর হাইওয়ে থানার এস আই আকরাম জানান, ট্রাক ও মোটরসাইকেলটি ঢাকা থেকে গাউছিয়া যাচ্ছিল এমন সময় মোটরসাইকেলটি তারাবো পৌরসভার সামনে পৌঁছাতেই পিছনের ট্রাকটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার সাথে পৃষ্ঠে যায়। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। লাশের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা আসলে মামলার ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!