মিরসরাই প্রতিনিধি:গরু চড়াতে দিয়ে সড়কের পাশে ঘাষের ওপর বিশ্রাম নিচ্ছিলেন বৃদ্ধ আবুল কাশেম। এসময় বেপরোয়া গতির সিমেন্ট ভর্তি ট্রাকটি ওঠে যায় বৃদ্ধের গায়ে। এরপর বিলে মধ্যে পড়েই উল্টে গেল যায়। গুরুতর আহত বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে।
সোমবার (২৩ মে) নাজিরহাট-কাজিরহাট- রামগড় সড়কের সুয়াবিল টেকের দোকান সংলগ্ন ঈদগাহ এলাকায় সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় আবুল কাসেম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত আবুল কাসেম উক্ত এলাকার ইউছুপ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল কাশেম বিলের মধ্যে গরু চড়াতে দিয়ে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে ছুটে আসা সিমেন্ট বোঝাই ট্রাকটি আবুল কাশেমকে চাপা দিয়ে সড়কের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাজিরহাট পৌরসভার স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি