Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি-নীলফামারীর ডিমলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ ইসলাম বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভাতিজি সাথি।

আজ সোমবার (৩০ মে) সকাল ৯ টার দিকে ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ডিমলা সদর ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ডিমলা থেকে আনিতা নামের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ডিমলার উদ্দেশে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ। এ সময় নিহত সোহাগের ভাতিজি সাথী গুরুতর আহত হয়। আহত শিশু সাথী আক্তারকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সত্যতা নিশ্চিত করে জানান, ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান চাচা বাবু এবং আহত হয় তার ভাতিজি সাথি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!