আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে২ কেজি গাজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। গতকাল ১ ই জুন বুধবার বিকাল ৪টার সময় মুন্সীগঞ্জ সদরের পুরাতন বাসস্ট্যান্ড (আল্লাহু চত্ত্বর) এলাকা থেকে তাদের আটক করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, বুধবার বিকালে ৪ টার সময় গোপন সংবাদের ভিওিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মায়ের দোয়া হোটেলের সামনে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ রুমি আক্তার (২৬), এ্যানি আক্তার (২৫) ও সুমি আক্তার (৩০) নামে তিনজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে যথাক্রমে (০১ কেজি+৫০০গ্রাম+৫০০ গ্রাম)= ০২ কেজি গাঁজা যার মোট মূল্য (২০,০০০+১০,০০০+১০,০০০)=৪০,০০০/-(চল্লিশ হাজার) অবৈধ মাদক দ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
উল্লখ্য, আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মাদক দ্রব্য আইনেননিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রাসঙ্গিক, আটক রুমি আক্তার (২৬) কুমিল্লা জেলার দেবীদ্বার থানার খাতঘর গ্রামের মো. আল আমিনের স্ত্রী ও অপর আসামি এ্যানি আক্তার (২৫)
শরীয়তপুর জেলার জাজিরা থানার আকন কান্দি গ্রামের মো. জাকির হোসেনের স্ত্রী এবং আটক সুমি আক্তার (৩০) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ছওাথিরা পুকুরপাড় এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি