আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘প্রকৃতির ঐক্যটানে টেকসই সহ জীবন” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি