Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মহনবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে ‘ভোলায়’ সমাবেশ সহ বিক্ষোভ মিছিল

নূরন্নবী তন্ময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ-ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনীন হযরত মা আয়েশা (রা:)’র নামে অপমানমূলক বক্তব্যের প্রতিবাদে “বিশ্বের সকল মুসলমান এক হও লড়াই কর,বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান”এমন নানান শ্লোগানে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ।

সোমবার(১৩ জুন) সকাল ১০টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে নবী প্রেমের দৃষ্টান্ত দেখাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলাম অংশ গ্রহন করেন।

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে সমাবেশ টি শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলার সর্বস্তরের জনগণ।

উক্ত প্রতিবাদ সমাবেশে অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তজুমদ্দিনে সর্বজন শ্রদ্ধেয় আলেম চাঁদপুর ইসঃ সিনিঃ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মিয়া চাঁদপুরে সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মিন্টু,জামিয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসলেউদ্দিন, চেয়ারম্যান শহীদুল্লাহ কিরণ, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!