Logo
শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মতবিনিময় সভায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে যে সব জায়গায় নালা খনন  প্রয়োজন  পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ‎ঈদগাঁওতে শিকলবন্দি ঢাবির শিক্ষার্থী উদ্ধার ১৩ সদস্য বিশিষ্ট ঈদগাঁও পৌরসভা বাস্তবায়ন কমিটি গঠিত ঈদের দিন পোকখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ঈদগাঁওতে শান্তিপূর্ণ পরিবেশে পালিত ঈদুল ফিতর, খুশির আমেজে তরুনরা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা’র নেতা মোস্তাক আহমদ জুরাছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব সুনিল: মানবিক সাহায্য প্রয়োজন

থানচিতে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

থানচি প্রতিনিধি:বান্দরবানের থানচি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০১২ সালে লামা থানা এলাকার হত্যা মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। তার নাম মুমিং মারমা। আদালতে গ্রেপ্তারী পরোয়ানাকৃত আসামীকে আজ মঙ্গলবার ১৪ জুন সকাল ১০ টায় থানচির ৪ নং বলিপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মংনাই কারবারী পাড়া হতে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদে ভিত্তিত্বে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সূদ্বীপ রায় নির্দেশে একই থানা উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো: খোরশেদ আলম ও কয়েকজন পুলিশের সদস্য নিয়ে বলিপাড়া ইউনিয়নে মংনাই মারমা কারবারী পাড়া অভিযান চালালে জেলা আদালতে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত আসামী মংনাই পাড়া বাসিন্দা মংনিং প্রু মারমা ছেলে মুমিং মারমা (৫০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়।

থানচি থানা উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো: খোরশেদ আলম বলেন, বান্দরবানে লামা উপজেলায় ২০১২ সালে রুজু করা হত্যা মামলায় বান্দরবান জেলা আদালতে বিচারাধীন অবস্থায় আদালত তাঁকে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে। আদালতে নির্দেশ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!