মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় দুর্নীতি দমন কমিশন “দুদক” এর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রবিবার একার্যালয়ের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) জিয়া উদ্দিন আহমেদ। পরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহীর পরিচালক কামরুল আহসান, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শহরের চকপাথুরিয়া এলাকায় কমিশনের অফিস চত্বরে জাতীয় পতাকা, দূর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং ফিতা কেটে দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি