পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ৫ হাজার ৫ শত ৫০ জন পাচ্ছেন বিনামুল্যে ভিজিএফ চাল।
বুধবার (৬ জুলাই) সকালে ৪নং কাপ্তাই ইউনিয়নে ১৫ শত এবং ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৬ শত ৫০ জনের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ বিতরণ করা হয়। পরিবার প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলোতে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।
৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য ও খাদ্যশস্য গ্রহনকারী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি