Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

কুষ্টিয়ায় সাবেক যুবলীগ নেতা র‌্যাবের হাতে আটক

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জেড এম সম্রাটকে আটক করেছে র‌্যাব-১২।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান। তথ্য সূত্রে, কুষ্টিয়া আগা ইউসুফ মার্কেটের ৩য় তলায় র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে, সেখান থেকে অস্ত্র, মাদক ও ওয়াকিটকি জব্দ করা হয়। এ সময় সম্রাট ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতরা হলেন, কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম এবং পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে জেড এম সম্রাট (৩৩), দুই সহযোগী যথাক্রমে পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) এবং জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)। মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি করে আসছিলেন সম্রাট। তার কার্যালয়ে উদ্ধারকৃত মালামাল পাওয়া গেছে। এমনকি টর্চার সেল তৈরী করে রেখেছিলো, নিজের মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে টর্চার করতেন তিনি ও তার সহযোগীরা। নির্যাতনের পর মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন। র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, একাধিক অভিযোগ ও জিডির পরিপ্রেক্ষিতে র‌্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরস্থ অফিস কাম টর্চার সেলে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে আট রাউন্ড গুলিসহ একটি ওয়ানশুটারগান, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য, চারটি ওয়াকিটকিসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ সময় সম্রাটসহ তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। পরে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানান। তবে সম্রাটের মা কুষ্টিয়া পৌর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর সাহানা সুলতানা বনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে রাজনৈতিক নেতারা তাদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে। যখনই এদিক ওদিক হেরফের হয় তখনই আবার র‌্যাব পুলিশকে দিয়ে গ্রেফতার করে অস্ত্র ও মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এর আগেও আরও একাধিকবার র‌্যাবকে দিয়ে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আসলে ওরা আমার ছেলেকে ব্যবহার করে, সম্রাট যখনই ভালো পথে চলতে শুরু করে তখনই তাকে ধরিয়ে দেওয়া হয় বলে সম্রাটের মায়ের দাবী। সম্রাটের মা বলেন, আমার ছেলে বর্তমানে চাউলের ব্যবসা করে দিন পার করছিলো, বন্ধুদের সাথে শহরে চলাফেরা করে এটা অনেকের সহ্য হয় না। যারা আমার ছেলেকে ষড়যন্ত্র মূলক ফাঁসিয়ে দিচ্ছে আমি তাদের বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!