Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

মাগুরার গোপালগ্রামে ভিজিএফের চাউল বিতরণ

মতিন রহমান, মাগুরা সংবাদদাতা:পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (ভিজিএফ) চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মাগুরার বিভিন্ন ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রম চলে।

সরেজমিনে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণের কাজ চলছে। এসময় উক্ত পরিষদের চেয়ারম্যান সহ সাধারণ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। এসময় কয়েকজন উপকারভোগী ব্যক্তিরা জানান ঈদের আগে তারা এই চাউল পেয়ে অনেক খুশি হয়েছেন। এছাড়াও পরিষদে এসে তারা কোনোরকম ঝামেলা ছাড়াই চাউল পেয়েছেন। এজন্য তারা সরকার এবং গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আন্তর্জাতিকভাবে ধন্যবাদ জানান।

চাউল বিতরণের বিষয়ে গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন জানান, তার ইউনিয়নে মোট ২২০৭ জন উপকারভোগীর মাঝে ২২.০৭ মেট্রিকটন চাউল বিতরণ করা হয়। বুধ ও বৃহস্পতিবার ৯টি ওয়ার্ডে দুই দিনব্যাপি তার ইউনিয়নে এই চাউল বিতরণের কাজ চলবে। তিনি আরো জানান, ঈদের আগে চাউল পেয়ে উপকারভোগীরা অত্যন্ত খুশি ও আনন্দিত হয়েছেন। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!