মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় বেপরোয়া গতিতে গাড়ি চালানো প্রতিরোধ ও মোটরসাইকেল দুর্ঘটনা রোধে নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ, এর নির্দেশনায় নওগাঁ শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানোসহ, হেলমেট, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালকদের মোবাইল কোর্ট আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত বলেন, বেপরোয়া গতিতে গাড়ী চালানোই দিন দিন সড়কে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেড়ে গেছে। সম্প্রতি দেখা যাচ্ছে লাইসেন্সবিহীন গাড়ী চালকের কারণে এসব দূর্ঘটনা বেশী ঘটছে এবং ঈদের ঠিক আগে ও পরে দুর্ঘটনার সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। এ অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়াতে এবং উঠতি বয়সী কিছু বেপরোয়া মোটর বাইকারদের দৌরাত্ম কমাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি