Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ বিষয়ে সংবাদ সম্মেলন

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।

বহস্পতিবার (৭ জুলাই) সকালে পার্বত্য জেলা পরিষদের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান এ  জানান। কোনো অনিয়ম হয়নি শিক্ষক নিয়োগ।

চেয়ারম্যান ক্য শৈ হ্লা আরো বলেন, জেলা পরিষদের ন্যাস্ত বিভাগ সমূহের যে কোনো নিয়োগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হয়ে থাকে। তাই কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।
সম্প্রতি জেলা পরিষদের প্রাথমিক, পরিবার পরিকল্পনাসহ আরও কয়েকটি বিভাগের নিয়োগে অনিয়ম ও ঘুষের মাধ্যমে নিয়োগ ও স্বজনপ্রীতি করা হয়েছে বলে অভিযোগ উঠে। এসব বিষয়ে পরিষদের বক্তব্য তুলে ধরার জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, কেউ কেউ নিজস্ব লোকজনের নিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। এছাড়া জেলা পরিষদকে বিতর্কিত ও সুনাম ক্ষুন্ন করার জন্য কিছু ব্যক্তি ও চক্র নানা ষড়যন্ত্র করছে। ওই চক্রটিই জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে।
পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারি বিধি মোতাবেক সকল নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে কেউ বিভ্রান্ত না হতে আহ্বান জানান। এসময় চেয়ারম্যান সঠিকভাবে সংবাদ প্রকাশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বয়সের নির্দিষ্ট সীমা নিয়ে চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, শিক্ষা এবং ট্যাকনিকেলের নিয়োগ পরীক্ষাগুলোতে এখন বয়সসীমা ৩০ বছর।
এসময় মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গা, সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, সদস্য বাশৈচিং মারমা, নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!