Logo
শিরোনাম
ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

থানচিতে ৭শত দরিদ্র পরিবার মাঝে চাউল বিতরণ

চিংথোয়াই অং মার্মা,থানচি  প্রতিনিধিঃবান্দরবানে থানচিতে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীনদের পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) দুপুরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবান জেলা পরিষদ কতৃক বাস্তবায়নে থানচি সদরে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন ৭শত পরিবারের মাঝে এ চাউল বিতরণ করে উদ্ধোধন করা হয়। পর্যাক্রমে থানচির ৩ ইউপিতে আরো ১৩শত পরিবার এ সহায়তা আওতায় আনা হবে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে চাউল বিতরণ করেন, বান্দরবান জেলা পরিষদের প্রাথমিক শিক্ষা ও ক্রিড়া বিষয়ক সদস্য বাশৈচিং চৌধুরী। তিনি বলেন, থানচিতে করোনা ভাইরাস, বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন ৭শত পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এই চাউল বিতরণে পর্যাক্রমে বলিপাড়া, তিন্দু ও রেমাক্রী ইউপিতে আরো ১৩শত পরিবারকে এ সহায়তা আওতায় আনা হবে।

এ চাউল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী-লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মমতাবোধের থানচিসহ সারাদেশের মানুষের বিভিন্ন সাহায্য সহযোগিতা পাচ্ছে।

তিনি আরো বলেন, এ বর্তমান সরকারই দেশের উন্নয়নে পাশাপাশি বয়স্কভাতা, বিধবা ভাতা, দুগ্ধভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন রকমের ভাতার প্রচলন চলছে এবং যার কারণে দেশের মানুষ এখন সুন্দরভাবে জীবনযাপন করছে।

চাউল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, থানচি সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি অনবাহাদুর ত্রিপুরা, মেম্বার জিমংপ্রু মারমা, সাবেক মেম্বার উসাই অং মারমাসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গ্রাম থেকে উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!