রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি:শুভ আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে অতি তাৎপর্যময় পুণ্যতিথি। এ পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাবলি ব্যাপক তাৎপর্য বহন করে।
আজকে এই দিনে সিদ্ধার্থ তার মায়ের গর্ভে আসেন আর এই দিনেই ২৯ বছর বয়সে তিনি রাজত্ব এবং সংসার ত্যাগ করে শাম্বত সত্যের সন্ধানে বেরিয়ে গিছিলেন।
তাই এই তিথিতিকে কেন্দ্র করে বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ সকল বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, প্রার্থনা, চীবরদান , আহার দ্রবাদ্রি দান ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ দিন ব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে শুভ আষাঢ়ী পূর্ণিমার শেষ হবে।
আজকের দিন থেকে শুরু করে ভিক্ষু সংঘের তিন মাস বর্ষবাস শুরু হলো। এই তিন মাস ভিক্ষু সংদঘদের সংজমের মাস।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি