Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

বাজালিয়া ঋষিতীর্থ আশ্রমের অনাথদের পাশে সৎ সংঘ যুব ক্লাব

রিমন পালিত: স্টাফ রিপোর্টার:লোহাগাড়ায় ২০০১ সালে গড়ে ওঠা মানবতার সংগঠনের অনন্য উদাহরণ- সৎ সংঘ যুব ক্লাব।যুগ পেরিয়ে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে আর্ত-মানবতার কল্যাণে।

সংগঠনটি সহযোগিতা নিয়ে কখনো অন্ধের পাশে,কখনো মুমূর্ষু রোগীর পাশে,কখনো সম্বলহীন অসহায়,কখনো দরিদ্র মা-বাবাকে কন্যাদায় থেকে মুক্ত করতে এগিয়ে আসছে বারবার। আর এবার দাঁড়িয়েছে অনাথদের পাশে।
গত ১৫ জুলাই,শুক্রবার সংগঠনটির সদস্যরা তাদের সহযোগিতা নিয়ে পৌঁছে যান বাজালিয়ার ঋষিতীর্থ অনাথ আশ্রমে।এ সময় অনাথদের জন্য তাঁরা ৪ বস্তা চাল,১ বস্তা বুটডাল,১ বস্তা মুগডাল, ৬০ কেজি আলু, ২৫ কেজি কাঁচা সব্জি,২ বস্তা মুড়ি,২ কার্টুন বিস্কুট,২০ লিটার সোয়াবিন,২৫ কেজি লবণ,১০ কেজি সাবান,২ কেজি হুইল পাউডার,৬০টি লাক্স,১০ কেজি মৌসুমী ফল, চকলেট আশ্রম পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্ত্তীর নিকট হস্তান্তর করেন।

উপস্থিত ঋষিতীর্থ অনাথ আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্ত্তী বলেন-“এটি সবার আশ্রম,এটার দায়িত্ব সবার,আমি শুধু প্রতিনিধিত্ব করে যাচ্ছি। তিনি আরো বলেন- সৎ সংঘ যুব ক্লাবের এ মহৎ উদ্যোগ সবসময় চলমান থাকুক।”

সৎ সংঘ যুব ক্লাবের সভাপতি শিবু কুমার ধর বলেন-“সবসময় আমরা সবার সহযোগিতা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করেছি,এবারও তাই।”

সংগঠনটির সাধারণ সম্পাদক বাবলু কান্তি হাজারী জানান-“মানব সেবায় এগিয়ে আমরা ক’জন.. এ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে আমাদের নতুন নতুন কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনি সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।”

এ সময় আরো উপস্থিত ছিলেন সৎ সংঘ যুব ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কার্তিক কুমার ধর; সহ-সভাপতি সমীর কান্তি দাশ; অর্থ সম্পাদক বিলাস চক্রবর্ত্তী; দপ্তর সম্পাদক বিশ্বজিত হাজারী, সদস্য শুভজিৎ ধরসহ অন্যান্য ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!