Logo
শিরোনাম
‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু 

শার্শায় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত,স্ত্রী আটক

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় স্বামী কতৃক মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে শাহিন হোসেন(২৫) নামে স্বামীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ শে জুলাই)উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে।

প্রতক্ষ্যদর্শীদর্শী সুত্রে জানাযায়,শাহিন ছিলেন একজন মাদকসেবী।মাদকসেবন করে প্রায় স্ত্রী খাদিজাকে মারধর করতো।ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তাদের কথাকাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজাকে মারধর করতে থাকে।এসময় মারধর থেকে নিজেকে বাঁচাতে শাহিনকে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে।পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে স্বামী শাহিন মারাত্নক আহত হয়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি মহোদয়সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজাকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!